1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্যমন্ত্রী - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তাঁর দাবি, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করছে।

বুধবার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের অন্যতম দায়িত্ব হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। এই ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা যারা করেন, তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।

জহির উদ্দিন স্বপ্নন আরও বলেন, অতীতে সাংবাদিকতার আড়ালে যারা ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছেন, সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে।

তিনি জানান, গণমাধ্যমকে আরও কার্যকর ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে সরকার একটি নতুন ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করছে।

মন্ত্রী বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতান্ত্রিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost