1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

নড়িয়ার নওপাড়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়ায় মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নওপাড়া ইউনিয়নের জয়বাংলা বাজারসংলগ্ন নওপাড়া হাজী মোবারক আলী হাওলাদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. মহিউদ্দিন মিরাজ। অনুষ্ঠানে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। নড়িয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং নওপাড়া এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক আবু সিদ্দিক দেওয়ানের অর্থায়নে অনুষ্ঠানের আয়োজন করেন এলাকার যুবসমাজের প্রতিনিধি কামরুল হাসান সজিব।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে নওপাড়া জয়বাংলা বাজার থেকে একটি মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন মিরাজ, কামরুল হাসান সজিবসহ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost