1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

পাঁচবিবিতে স্প্রিং কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস আটকা, রেল চলাচলে বিঘ্ন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে স্প্রিং কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেললাইনে আটকা পড়ায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশন পার হয়ে পুরানাপৈল রেলগেটের মাঝামাঝি এলাকায় ট্রেনটির স্প্রিং কয়েল ভেঙে যায়। এতে ট্রেনটি রেললাইনে আটকে পড়ে এবং পাঁচবিবি থেকে জয়পুরহাট পর্যন্ত মেইন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভেঙে যাওয়া স্প্রিং কয়েল মেরামত করতে রিলিফ ট্রেনের প্রয়োজন হবে। এ জন্য সান্তাহার ও পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কার্যক্রম শেষ করার পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ট্রেন আটকা পড়ায় এ রুটে চলাচলকারী পরবর্তী ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হতে পারে। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost