1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কালিয়াকৈরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দরা গণপাঠাগার ও পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর মেয়র পদপ্রার্থী মো. সাইজুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব চান্দরা গণপাঠাগারের সভাপতি শহিদুর রহমান। সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।

‎অনুষ্ঠানে কালিয়াকৈর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ২২টি স্কুল ও ৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

‎পূর্ব চান্দরা গণপাঠাগারের পক্ষ থেকে মোট ২৫ জন কৃতি শিক্ষার্থীকে প্রত্যেককে কলেজে ভর্তির জন্য ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড সভাপতি মো. সারোয়ার হোসেন আকুল এবং পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং মেধাবীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে একটি শিক্ষিত ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‎অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে পূর্ব চান্দরা গণপাঠাগার।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost