1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে রাত ৮টার পর দোকানপাট বন্ধে অভিযান, বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের সচেতনতা

মোহাম্মদ নুরুল ইসলাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোহাম্মদ নুরুল ইসলামবিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্মীপুরে দোকান, শপিংমল ও মার্কেটগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা এবং রাত ৮টার পর খাবার ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ রাখার বিষয়ে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সচেতন করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাত ৮টার পর খাবারের দোকান ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় কয়েকজন সাধারণ মানুষ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শুধু দোকানপাট বন্ধ না করে ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়েও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অভিযানে জেলা পুলিশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন। বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরও সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost