1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদে টাকা তোলার সময় আটক ৩, কারাদণ্ড - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদে টাকা তোলার সময় আটক ৩, কারাদণ্ড

শিমুল রেজা
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজার ও মালিক সুপার মার্কেট এলাকায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ তৈরি করে টাকা তোলার সময় ৩ প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশ হেফাজতে দেওয়া হলে আদালত আসামিদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর থানার পাইকুর দাড়িয়া গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে মোঃ খালেদ মন্ডল (৩২), শেরপুরের নালিতাবাড়ি থানার দক্ষিণ কুননগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সোহেল আলম (৩৯) এবং ময়মনসিংহের ফুলপুর থানার ধনতা গ্রামের মোঃ তাইজউদ্দিনের ছেলে মোঃ ওলিউল্লাহ (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা দামুড়হুদা বাজার ও মালিক সুপার মার্কেটে একটি মাদ্রাসার ভুয়া রশিদ ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চ্যারিটির কথা বলে টাকা তুলছিলেন। তাদের আচরণ ও রশিদের সত্যতা নিয়ে সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ীরা ও সাধারণ জনগণ তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃত আসামিদের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞ আদালত মামলার নথিপত্র ও প্রমাণাদি বিবেচনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost