1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, ভায়াগ্রা-ফেনসিডিলসহ আটক ১ - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, ভায়াগ্রা-ফেনসিডিলসহ আটক ১

মোঃ আরাফাত আলি মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৮ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় ভায়াগ্রা, ফেনসিডিল ও সিরাপ উদ্ধার করেছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে পৃথক অভিযানে ৫৯৭ পিস ভারতীয় ভায়াগ্রা, ১০২ বোতল ফেনসিডিল ও ৬ বোতল সিরাপ উদ্ধার করা হয়। অভিযানে একজনকে আটক করা হয়েছে।

উদ্ধার করা মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৫৮ বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost