শিক্ষকদের পাশে দাঁড়াই, পেশা সুরক্ষার ৬০ বছর , মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ রূপায়ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সরকারি হাই স্কুলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষর্থী অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও শিক্ষকদের অবদানের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আকবর খান, চন্দ্রা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস।
বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে চন্দ্রা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস ছাড়াও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং চন্দ্রা সরকারি হাই স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদানকে সম্মান জানানো এবং শিক্ষা ও শিক্ষকদের নানা বিষয় নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে দিবসটি পালন করা হয়।
সিনিয়র শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিন মিয়ার সঞ্চালনায় এসময় আর ও বক্তব্য রাখেন মোঃ আরিফ দেওয়ান, সাধারণ সম্পাদক , উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। মোঃ মনজুর রহমান, সদস্য , প্রাথমিক শিক্ষা কমিটি , মোঃ হুমায়ুন কবির , প্রধান শিক্ষক , বিজয় স্মরনী উচ্চ বিদ্যালয়, মোঃ আক্তারুজ্জামান , প্রধান শিক্ষক , স্বাকাশ্বর হর কুমারী উচ্চ বিদ্যালয়, মোঃ হেলাল উদ্দিন , সহকারী অধ্যাপক , কালিয়াকৈর ফাযিল মাদ্রাসা, তাসনিম এস তিথী, সহকারী অধ্যাপক , কালিয়াকৈর ডিগ্রি কলেজ ।
Leave a Reply