1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিয়োগে অনিয়মের প্রতিবাদে জামায়াতের সমাবেশ - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিয়োগে অনিয়মের প্রতিবাদে জামায়াতের সমাবেশ

মোঃ আরাফাত আলি মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তীব্র সারসংকট, সার ডিলার ও ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির।

সমাবেশে বক্তারা তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, কৃষি খাতে সারসংকট এবং সার ডিলার ও ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ নিয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানান। একই সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে এসব বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

বক্তারা জনস্বার্থসংশ্লিষ্ট এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost