1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
সাভারে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সাভারে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ মোস্তাফিজার রহমান আকাশ , সাভার, ঢাকা
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ রাশেদ মিয়াসহ একটি দল ৪ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভত্তিহাটা এলাকার মৃত সোলেমানের ছেলে মোঃ মাসুদ (৩৫), বর্তমানে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বসবাসকারী এবং বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা এলাকার আব্দুল জব্বারের ছেলে মোঃ শামীম (৩৮), বর্তমানে আশুলিয়ার পলাশবাড়ি নামাবাজার এলাকায় বসবাসকারী।

পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া ৪০ পিস ইয়াবার ওজন প্রায় ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost