1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

হুথিদের বিরুদ্ধে জীবন উৎসর্গের প্রস্তুতি রাখতে সৌদি সেনাদের আহ্বান গ্র্যান্ড মুফতির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জন্য জীবন উৎসর্গের প্রস্তুতি রাখতে সৌদি সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান।

শুক্রবার সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষা এবং ভূখণ্ডের এক ইঞ্চির ওপরও কেউ হস্তক্ষেপ করতে চাইলে তাকে প্রতিহত করা বড় দায়িত্ব এবং উত্তম ইবাদতের কাজগুলোর মধ্যে পড়ে। প্রয়োজনে এই দায়িত্ব পালনে জীবন ও আত্মা উৎসর্গ করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ইয়েমেন সীমান্তে দায়িত্ব পালনরত সৌদি সেনাদের উদ্দেশে দেওয়া এই বিরল ও কঠোর ভাষার বার্তায় কোরআনের বিভিন্ন আয়াত এবং আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের সঙ্গে সম্পর্কিত হাদিসের উল্লেখ করা হয়েছে।

গ্র্যান্ড মুফতি সেনাদের সবসময় প্রস্তুত থাকার পাশাপাশি সৌদি শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ মেনে সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে হুথিদের পরাজয়ের জন্য প্রার্থনাও করেন তিনি।

সাম্প্রতিক কয়েক সপ্তাহে সৌদি আরব ও হুথিদের মধ্যে হামলা-পাল্টা হামলা বেড়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুথিরা দেশটির দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে দক্ষিণাঞ্চলের একটি মসজিদে হুথিদের হামলার দাবিও প্রচার করা হয়েছে। এমনকি মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগও করেছে রিয়াদ। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

অন্যদিকে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় হুথিদের নিয়ন্ত্রণ বাড়ার বিষয়টিও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কৌশলগত বাব আল-মান্দাব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। এই নৌপথ দিয়ে সুয়েজ খাল হয়ে ইউরোপে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়।

ফলে অঞ্চলটিতে সংঘাত আরও বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইয়েমেনে দীর্ঘদিনের গৃহযুদ্ধ ২০২২ সালের জাতিসংঘ-মধ্যস্থ যুদ্ধবিরতির পর কিছুটা স্থবির থাকলেও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রভাবে সেখানে আবারও সংঘাত তীব্র হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost