জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে অভিযান চালিয়ে রমজানের বাড়ি থেকে ৭৬ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৫ অক্টোবর) গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মজুদ করা ৭৬ বস্তা সার উদ্ধার করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান, পাঁচবিবি থানার পুলিশ সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকদের হয়রানি করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply