1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বগুড়ায় পৃথক অভিযানে এসকাফসহ দুইজন ও হত্যা মামলার ২ আসামি গ্রেফতার - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বগুড়ায় পৃথক অভিযানে এসকাফসহ দুইজন ও হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

বগুড়ায় পৃথক তিনটি অভিযানে ৭৮ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফসহ দুইজন এবং দুটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (সিপিএসসি) ১২।

এ সময় ভুয়া সাংবাদিক পরিচয়ে ব্যবহৃত একটি আইডি কার্ড, পুরোনো ক্যামেরা, মোটরসাইকেল, দুটি স্মার্টফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের জানান সিপিএসসি এর কর্মকর্তারা। উল্লেখ করা হয়, গত রোববার বিকালে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
সিপিএসসি আরও জানান, ওই এলাকায় পাকা সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় লাল রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে আসেন। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ব্যস্ততা দেখানোর চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে তাদের কাছে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে অভিযানকারী দল। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের তল্লাশি করে ৭৮ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া শহরের নাটাইপাড়ার মিজানুর রহমান (৩৪) এবং মালগ্রাম এলাকার রকি সরকার (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ভুয়া সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড, একটি পুরোনো নষ্ট ক্যামেরা, একটি মোটরসাইকেল, দুটি স্মার্ট মোবাইল ফোন, নগদ ১ হাজার ৫০০ টাকা ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। পরে জব্দ করা আলামতসহ তাদের কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে আসামি মোঃ মারুফ ওরফে সারকো ওরফে আসাদুজ্জামান মারুফ (২১) নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) রাত আড়াইটার দিকে রেজা হাসানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মারুফকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক আরেকটি অভিযানে আতিকুর রহমান সাগর হত্যা মামলার পলাতক আসামি মোঃ আব্দুল কুদ্দুস (৩৬) গ্রেপ্তার হয়েছেন।

অভিযানকারী দল জানায়, গত ২৩ জুলাই রাত আনুমানিক ২টার দিকে ভিকটিম আতিকুর রহমান সাগরকে তার শ্বশুর মোঃ রবিউল ইসলাম বোবলার (সাবেক মেম্বার) বাড়ির গলিতে পথরোধ করে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। ওই হত্যা মামলার আসামি আব্দুল কুদ্দুস গ্রেপ্তার এড়াতে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর এলাকায় অবস্থান করছিল এমন সময় তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

সিপিএসসি জানান, রাত আনুমানিক ৪টার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুরের মধ্য তেজোপাতা এলাকায় পাপুল মন্ডলের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল কুদ্দুস বগুড়া সদর উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost