1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

তিন কোটি টাকা দাবির অভিযোগে প্রমাণ চাইলেন আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পঠিত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে আসিফ মাহমুদের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট কিছু মহল ধারাবাহিকভাবে গণ-অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে গত দুই বছর ধরে নানা অভিযোগ ও অপপ্রচারের শিকার হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে দাবি করা হয়।

সম্প্রতি এক জনসভায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বিসিবির সদস্যপদ পাইয়ে দেওয়ার জন্য তার কাছে তিন কোটি টাকা দাবি করা হয়েছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর আসিফ মাহমুদের পক্ষ থেকে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ চাওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বীথিকা বিনতে হোসাইন তথ্য দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করেননি। এক পর্যায়ে তিনি জানান, তাকে এমন তথ্য অন্য সূত্র থেকে বলা হয়েছিল। এতে অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত ও চরিত্রহননের অংশ বলে দাবি করেন আসিফ মাহমুদ।

এ অবস্থায় তার পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে বলা হয়েছে। অন্যথায় বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। তা না হলে প্রচলিত আইনে মানহানির মামলা করা হবে বলেও উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অপপ্রচার কেবল ব্যক্তি আসিফ মাহমুদের বিরুদ্ধে নয়; বরং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব, চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার অংশ। ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost