1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তারিখ নিশ্চিত করা হয়।

এর ফলে সারা দেশের লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এদিকে ফল প্রকাশের ঘোষণার পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি নীতিমালায় বড় পরিবর্তনের কথাও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে আর কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। পরিবর্তে সম্পূর্ণ লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

তবে শুধু প্রথম শ্রেণির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ এবং শিশুবান্ধব করা।

এখন সবার নজর আগামী ১০ আগস্টের ফল প্রকাশের দিকে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ওপর নির্ভর করেই শিক্ষার্থীদের কলেজে ভর্তির নতুন অধ্যায় শুরু হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost