1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৩৫/৪-এস পিলার থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে সীমান্তে অবস্থানরত বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং পুশইনের সেই চেষ্টা প্রতিহত করেন।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধ পুশইনের ঘটনা ঘটতে দেওয়া হবে না।

এদিকে স্থানীয়দের দাবি, যাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল, তারা এখনও ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে ধলা সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost