1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
ছেলের জন্য সিনেমা থেকে দূরে অপু বিশ্বাস, জানালেন অনিয়মিত হওয়ার আসল কারণ - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

ছেলের জন্য সিনেমা থেকে দূরে অপু বিশ্বাস, জানালেন অনিয়মিত হওয়ার আসল কারণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পঠিত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে আসন্ন সিনেমা ‘শিকার’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুটিংয়ের ফাঁকে ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে দীর্ঘ আলাপ করেন তিনি। কথা বলেন নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন, সিনেমায় অনিয়মিত হওয়া এবং তাকে ঘিরে নানা সমালোচনা নিয়ে।

অপু বিশ্বাস জানান, বর্তমানে তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার ছেলে। তিনি বলেন, তার সন্তান এখন স্কুলে পড়ছে, আর একজন মা হিসেবে সন্তানের পাশে থাকাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। টানা ২০ থেকে ২৫ দিনের সিনেমার শুটিং করলে ছেলেকে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হয় না বলেই নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন না।

অভিনেত্রী আরও জানান, ছয় বছর আগে তার মা মারা যাওয়ার পর সন্তানের দায়িত্ব পুরোপুরি তার কাঁধেই এসে পড়ে। তাই সিনেমার পরিবর্তে এমন কাজই বেছে নিচ্ছেন, যেগুলোতে সময় কম লাগে। যেমন—ব্র্যান্ড প্রমোশন, ফটোশুট, শোরুম উদ্বোধন এবং নিজের ব্যবসা পরিচালনা। বর্তমানে তিনি বিউটি পার্লার ও অনলাইন বুটিক ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন।

নিজেকে নিয়ে নানা সমালোচনার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, কোনো জায়গায় যাওয়া বা কোনো কাজ করলেই সেটিকে নেতিবাচকভাবে দেখা উচিত নয়। দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতায় তিনি জানেন কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়।

তিনি আরও বলেন, একসময় তার করা অনেক কাজ নিয়েই সমালোচনা হতো। অথচ এখন সেই একই ধরনের কাজ অনেক শিল্পীই করছেন। বিষয়টি তাকে গর্বিত করে।

নিজের সোনালি সময়ের স্মৃতিচারণ করে অপু বলেন, ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে তিনি বছরে অন্তত ২৪টি সিনেমায় অভিনয় করেছেন। এমনও ঈদ গেছে, যখন একসঙ্গে সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। তাই নিজের অবস্থান নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

নেতিবাচক সমালোচনা নিয়েও তিনি খুব একটা বিচলিত নন। তার ভাষায়, “নেগেটিভ হোক বা পজিটিভ— শেষ পর্যন্ত আলোচনা আমাকে নিয়েই হচ্ছে।”

সবশেষে নতুন সিনেমা ‘শিকার’ নিয়ে আশাবাদ প্রকাশ করেন অপু বিশ্বাস। তিনি জানান, বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত এই সিনেমার গল্প দারুণ, আর এতে তার বিপরীতে অভিনয় করছেন নতুন নায়ক পলাশ।

ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাসের বার্তা— একজন শিল্পী তার কাজের মাধ্যমেই বেঁচে থাকেন। তাই সমালোচনা নয়, ভালোবাসা নিয়েই যেন সবাই তার পাশে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost