1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে তমা মির্জা, ব্যাংকে এভিপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবার যুক্ত হয়েছেন ব্যাংকিং পেশায়। একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট—এভিপি, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস পদে প্রায় তিন মাস ধরে দায়িত্ব পালন করছেন তিনি।

অভিনয়ের বাইরে নতুন এই পেশাকে নিজের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তমা মির্জা। তার ভাষ্য, তিনি খুব বেছে বেছে চলচ্চিত্রে কাজ করেন এবং বছরে সাধারণত একটি কিংবা দুটি সিনেমায় অভিনয় করেন। তাই জীবনের বাকি সময়টায় নতুন কিছু শেখার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগটি কাজে লাগাতে চান তিনি।

তবে ব্যাংকিং পেশায় যুক্ত হলেও অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। অভিনয়কে নিজের প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা উল্লেখ করে তিনি জানান, এই পেশা থেকে দূরে সরে যেতে চান না।

২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। পরবর্তীতে ‘ও আমার দেশের মাটি’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

২০১৫ সালে ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। সাম্প্রতিক সময়ে আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করেও আলোচনায় আসেন তিনি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost