1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

ঢাকার যানজট নিরসন, পরিবেশ সুরক্ষা এবং নগরবাসীর যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজধানীর চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় নদীর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

ঢাকার চারপাশের নৌপথে যাত্রী পরিবহন বাড়াতে বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাবও বিবেচনা করা হয়। আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজধানীর সড়কপথের ওপর চাপ কমানোর পাশাপাশি নগরবাসীর জন্য বিকল্প ও সহজ যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

পরিবেশ সুরক্ষা ও নদীর তীরের সৌন্দর্যবর্ধনের বিষয়েও সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীর দূষণ রোধ এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন । রাজধানীর যানজট কমানো, পরিবেশ রক্ষা এবং নৌপথকে কার্যকর গণপরিবহন ব্যবস্থায় যুক্ত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost