1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা

মোঃ শরীফ হোসাইন, চাঁদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

চাঁদপুর সদর উপজেলার কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবগঠিত কমিটির সভাপতি মো. মজিবুর রহমান ঢালীকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়। পরে তিনি অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এ সময় নবগঠিত এডহক কমিটির অন্যান্য সদস্যরাও বক্তব্য রাখেন।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষক, কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost