1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

৫৩ বছর পর মতলব দক্ষিণে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মোঃ শরীফ হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

মতলব দক্ষিণে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি শিব্বির, সাধারন সম্পাদক মোজাহের চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ৫৩ বছর পর প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে শিক্ষক নেতা নির্বাচন হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসবের আমেজ দেখা যায়।

বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ২৭ পদের মধ্যে ২১ পদে ৩৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সভাপতি, সাধারণত সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৭৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম খান ১৩১ ভোট পেয়েছেন।

২১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহের হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বহরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আক্কাস ভোট পেয়েছেন ১১৪টি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন ভোট পেয়েছেন ৫০টি,সাংগঠনিক সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে ফয়েজ আহম্মেদ নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: বিল্লাল হোসেন ভোট পেয়েছেন ৬৯টি।মহিলা বিষয়ক সম্পাদক পদে ১৬২ভোট পেয়ে নির্বাচিত হন রোজিনা আক্তার। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন আক্তার ভোট পেয়েছেন ১৪৮টি এবং দপ্তর সম্পাদক পদে ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ ইয়াসিন মিয়াজী। নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ ভোট পেয়েছেন ১৩৮ টি।

উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সূত্র জানায়,বিগত ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।বিগত বছরে সিলেকশনের মাধ্যমে শিক্ষক নেতা নির্বাচিত করা হয়েছিল। দীর্ঘ প্রায় ৫৩ বছর পর ২০২৬ সালের ১ আগস্ট শনিবার মতলব জগবন্ধু বিশ^নাথ (জেবি) সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রথমবারের মতো উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো। গোপন ব্যালট ভোটের মাধ্যমে শিক্ষক সমিতির নির্বাচন করায় প্রার্থী এবং ভোটারদের মধ্যে ঈদ উৎসবের আমেজ দেখা যায়।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে এ নির্বাচন হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৪ প্রার্থী। ওই শিক্ষক সমিতির মোট পদ ২৭টি। এর মধ্যে ২১টি পদে ৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সূত্রটি আরও জানায়, এ নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন প্রধান শিক্ষক রজলাল চন্দ্র দাস এবং প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহ। ১৯৭৩ সালে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি গঠিত হওয়ার পর ৫৩ বছর পর প্রথমবারের মতো আজ ওই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost