রক্তের অভাবে যেন একটি প্রাণও ঝরে না যায় — এই প্রত্যয় নিয়ে মাগুরা জেলায় কাজ করে যাচ্ছে “দক্ষিণ মাগুরা ব্লাড ব্যাংক মানবিক সংগঠন”। জরুরি মুহূর্তে বিনামূল্যে রক্তদাতা খুঁজে দেওয়া, রোগীদের পাশে দাঁড়ানো এবং রক্তদানে সচেতনতা তৈরিতেই তাদের মূল লক্ষ্য।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ উজ্জল হোসেন শান্ত। মানবসেবার ব্রত নিয়ে তিনি ২০২০ সাল থেকে এই কার্যক্রম শুরু করেন। শুরুতে ছোট পরিসরে বন্ধুদের নিয়ে কাজ করলেও আজ দক্ষিণ মাগুরার বিভিন্ন উপজেলায় সংগঠনের সেচ্ছাসেবীরা ছড়িয়ে আছে।
যা যা কাজ করছে সংগঠনটি: ২৪ ঘণ্টা রক্তদাতা ম্যানেজমেন্ট: থ্যালাসেমিয়া, সিজার, এক্সিডেন্ট ও জরুরি রোগীদের জন্য দ্রুত রক্তদাতা খুঁজে দেওয়া, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প: স্কুল, কলেজ ও বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সচেতনতা: “রক্ত দিন, জীবন বাঁচান” স্লোগানে তরুণদের রক্তদানে উৎসাহিত করা, মানবিক সহায়তা: অসহায় রোগীদের হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়া ও চিকিৎসা সহযোগিতা।
প্রতিষ্ঠাতা মোহাম্মদ উজ্জল হোসেন শান্ত বলেন, “আমরা বিশ্বাস করি এক ব্যাগ রক্তই পারে একটি পরিবারের মুখে হাসি ফোটাতে। সবাই যদি নিজের জায়গা থেকে এগিয়ে আসি, তাহলে মাগুরায় রক্তের অভাবে আর কোনো মৃত্যু হবে না।” গত ৪ বছরে সংগঠনটির মাধ্যমে শতাধিক রোগীকে জরুরি রক্ত সরবরাহ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের দ্রুত রেসপন্সের কারণে অনেকেই উপকৃত হচ্ছেন।
যোগাযোগ: জরুরি রক্তের প্রয়োজনে দক্ষিণ মাগুরা ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করা যাবে। মানবতার এই কাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও সংগঠনের ভূয়সী প্রশংসা করেছেন।
Leave a Reply