1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

৪৫ বছর পর আটক জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ৪৫ বছর পর মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনানী ডিওএইচএস এলাকা থেকে বুধবার রাতে মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করা হয়। বর্তমানে তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মোজাফ্ফর হোসেন অবসরপ্রাপ্ত ছিলেন না। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং সামরিক বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই ঘটনায় সরাসরি অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফ্ফর হোসেন অন্যতম ছিলেন।

তদন্তে আরও জানা যায়, ঘটনার পর তিনি পালিয়ে ভারতে আত্মগোপন করেন এবং দীর্ঘদিন ছদ্মনামে অবস্থান করেন। অবশেষে ৪৫ বছর পর তাকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্টরা বলছেন, এই গ্রেপ্তারের মাধ্যমে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হলো। এখন সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost