1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

জিয়াউল আহসানের ৮ তলা বাড়ির মালামালের তালিকা করছে দুদক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

আদালতের নির্দেশে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত আটতলা বাড়ির মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল থেকে দুদকের একটি দল ভবনটিতে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ। তিনি জানান, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে ভবনের বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্র, যন্ত্রপাতি ও অন্যান্য মালামালের বিস্তারিত তালিকা প্রস্তুত করছে।

দুদক জানিয়েছে, নারায়ণগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত এই আটতলা ভবনটি আদালতের আদেশে ক্রোক করা সম্পদের অন্তর্ভুক্ত। তাই সম্পদের সঠিক বিবরণ সংরক্ষণ এবং আদালতে উপস্থাপনের জন্য ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর আগে গত বছরের ২৪ এপ্রিল ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত জিয়াউল আহসানের প্রায় ১৮ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক এবং তাঁর নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন। দুদকের আবেদনের পর আদালত এই আদেশ দেন।

দুদকের অভিযোগ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন জিয়াউল আহসান। এসব অভিযোগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে জিয়াউল আহসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে ২০২৪ সালের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

দুদক জানিয়েছে, ইনভেন্টরি কার্যক্রম শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost