1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদদের ছবি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন নকশায় যুক্ত করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ই-পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে যুক্ত করা হবে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ—আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি।

বিশেষ করে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পাতায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচিত্র জলছাপ হিসেবে ব্যবহার করা হবে। এর মাধ্যমে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আন্তর্জাতিক ভ্রমণ নথিতেও স্থান পাচ্ছে।

নতুন নকশায় শুধু জুলাই গণ-অভ্যুত্থানই নয়, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন নিদর্শনও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর এবং কার্জন হল।

প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে স্থান পেয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরি। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে পাসপোর্টের ডাটা পেজে আগের মতোই ‘ইসরাইল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’—এই ঘোষণা বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

নতুন এই নকশার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনাগুলো আন্তর্জাতিক ভ্রমণ নথিতেও প্রতিফলিত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost