1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: প্রধানমন্ত্রীর মুখপাত্র

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন সাফল্য, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং জনগণের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৫০ দিন বা পাঁচ মাস পূর্ণ হয়েছে। সময়ের হিসেবে এটি দীর্ঘ না হলেও, একটি গণতান্ত্রিক সরকারের প্রতিটি দিন জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সময়।

ড. মাহদী আমিন বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, অর্জন, সংস্কার এবং চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে সরকার নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ এবং বিভিন্ন প্রকল্পে ব্যয় সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

এছাড়া সাম্প্রতিক বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের পুনর্গঠন এবং অবকাঠামো উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

মাহদী আমিন বলেন, পাঁচ মাসের এই অর্জনকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণঅভ্যুত্থানের পথ তৈরি হয়েছিল এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।

তিনি আরও দাবি করেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। গত পাঁচ মাসে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার রাজনৈতিক ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমানসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost