1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বগুড়ায় বুপ্রেনরফাইন ইঞ্জেকশন ১০০০ এ্যাম্পুল পাচারকালে গ্ৰেফতার ১

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পঠিত

শনিবার ( ৪ জুলাই) বিকেল সাড়ে ৪ টাই বগুড়া জেলার অর্ন্তগত বগুড়া সদর থানাধীন এরুলিয়া এলাকাস্থ বগুড়া-নওগাঁ মহাসড়কের উত্তর পার্শ্বে জনৈক সুকুমার শম্ভু ডাল মিলস এর সামনে পাকা রাস্তার উপর নওগাঁ হতে বগুড়াগামী নুর পরিবহন নামীয় যাত্রীবাহী বাস যার রেজি: নং ঢাকা মেট্রো-জ-১১-২৮৮৭ বাসের C-4 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ ও তার ট্রাভেল ব্যাগ তল্লাশী করে বুপ্রেনরফাইন ইঞ্জেকশন ১০০০ এ্যাম্পুল সহ গ্ৰেফতার করে।

আলামত-
(১) আসামীর কোলের উপর দুই হাতে ধরা একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর পুরাতন কাপড় দ্বারা মোড়ানো ০৪(চার)টি কালো পলিথিনের মধ্যে
বু্প্রেনরফাইনযুক্ত (Buprenorphine Injection I.P) CUPIGESIC লেবেলকৃত ইঞ্জেকশন ২৫০(দুইশত পঞ্চাশ) এ্যাম্পুল করে মোট (২৫০×৪)=১০০০ (এক হাজার) এ্যাম্পুল, প্রতি এ্যাম্পুলে ০২ (দুই) মি.লি. করে সর্বমোট (১০০০×২)= ২০০০ (দুই হাজার) মি.লি. বা দুই লিটার এবং

(২) মাদক ব্যবসার কাজে ব্যবহৃত WALTON Model Primo R8 নামীয় অ্যান্ড্রয়েড ফোন ০১টি সিমসহ আলামত প্রাপ্ত।

আসামীর নাম ও ঠিকানাঃ
(১) মোছা: রিতা খাতুন ওরফে নুপুর (৩৭),
পিতা-মো: জাহিদ কবির,
স্বামী- মো: রিয়াজুল হক টিটু, মাতা-মোছা: আছিয়া বেগম, জুবলি বাগান,সিরাজগঞ্জ সদর ,জেলা-সিরাজগঞ্জ,।

উল্লিখিত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৩(খ) ও ২৬(১)।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost