1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে ভয় নয়, লড়াইয়ের ঘোষণা কেপ ভার্দের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই আত্মবিশ্বাসী বার্তা দিয়েছে কেপ ভার্দে। দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস বলেছেন, ম্যাচের ফল যাই হোক না কেন, কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের বিশ্বকাপ জয় করে ফেলেছে।

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে ওঠাকে দেশের ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকার এই ছোট্ট দ্বীপরাষ্ট্র।

ম্যাচকে সামনে রেখে সংবাদ সংস্থা ইনফোপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কেপ ভার্দের প্রেসিডেন্ট বলেন, আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষকে তারা মোটেও ভয় পাচ্ছেন না।

তার ভাষায়, একই বিশ্বাস, একই শক্তি, একই প্রতিশ্রুতি এবং একই দৃঢ়তা নিয়েই মাঠে নামবে কেপ ভার্দে।

তিনি বলেন, পরিসংখ্যান কিংবা সম্ভাবনার হিসাব তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করাই তাদের একমাত্র লক্ষ্য।

বিশ্বকাপে বড় দলগুলোর বিপক্ষে লড়াই করাই কেপ ভার্দের জন্য সবচেয়ে বড় সুযোগ বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে গ্রুপপর্বে স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করা গোলরক্ষক ভোজিনহার ভূয়সী প্রশংসা করেন জোসে মারিয়া নেভেস।

তিনি বলেন, বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই দেশের মানুষের স্বপ্ন পূরণ করেছে এই দল। তাই আর্জেন্টিনার বিপক্ষে ফল যাই হোক, কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের বিশ্বকাপ জিতে নিয়েছে।

গ্রুপপর্বে স্পেনকে রুখে দিয়ে আলোচনায় আসে কেপ ভার্দে। এরপর উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করে দলটি।

এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—লিওনেল মেসির আর্জেন্টিনা।

তবে আত্মবিশ্বাসে ভরপুর কেপ ভার্দে বিশ্বাস করছে, নিজেদের স্বাভাবিক ও আক্রমণাত্মক ফুটবল খেলতে পারলে যেকোনো কিছুই সম্ভব।

এখন দেখার বিষয়, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আরেকটি চমক দেখাতে পারে কি না আফ্রিকার এই উদীয়মান দল।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost