1. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

আবারও মাঠে নামছেন রোনালদিনহো

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত

ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি তারকা রোনালদিনহো। বয়স প্রায় ৪৬ হলেও তাঁকে ঘিরে ভক্তদের আগ্রহে ভাটা পড়েনি। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

প্রথমদিকে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, রোনালদিনহোকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত করা হবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে—তাহলে কি আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যাবে ‘সাম্বা জাদুকরকে’?

সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে ক্লাবের সাম্প্রতিক অবস্থান। রাভেনা জানিয়েছে, রোনালদিনহোকে মাঠে নামানোর সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি অনুকূলে থাকলে তাঁকে প্রতিযোগিতামূলক ম্যাচেও দেখা যেতে পারে।

ইতালির তৃতীয় বিভাগের এই ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ২৩ জুন মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে ইতালিয়ান ফুটবলের সঙ্গে আবারও আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছেন রোনালদিনহো। এর আগে তিনি এস মিলানের হয়ে আড়াই মৌসুম খেলেছিলেন।

২০১৫ সালে ফ্লুমিনেনসের জার্সিতে শেষ পেশাদার ম্যাচ খেলার পর থেকে তাঁকে মূলত প্রদর্শনী ম্যাচ ও কিংবদন্তি খেলোয়াড়দের বিভিন্ন আয়োজনে দেখা গেছে। তাই রাভেনার সঙ্গে তাঁর নতুন অধ্যায় স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করেছে।

কোচ অ্যানড্রেয়া ম্যানডোরলিনির অধীনে নতুন করে দল সাজাচ্ছে রাভেনা। ২০২৬–২৭ মৌসুমকে সামনে রেখে তাদের পরিকল্পনার অংশ হয়েছেন রোনালদিনহো। শুরুতে ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট অ্যারিয়েদো ব্রাইদা স্পষ্ট করে বলেছিলেন, রোনালদিনহো সিরি ‘সি’-তে খেলবেন না এবং এটি মূলত একটি মার্কেটিং উদ্যোগ। বয়সের বিষয়টিও তিনি উল্লেখ করেছিলেন।

তবে পরে তাঁর বক্তব্যে কিছুটা পরিবর্তন আসে। ইতালীয় সংবাদ সংস্থা আনসাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাইদা বলেন, “রোনালদিনহো একজন কালজয়ী চ্যাম্পিয়ন। তিনি রাভেনার সঙ্গে চুক্তি করেছেন, এটি আমাদের জন্য অসাধারণ অর্জন। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হবে। তিনি খেলবেন কি না, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সম্ভাবনাকে পুরোপুরি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost