1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

পাবনা জেলা কারাগারে বাবু খান নামের এক কয়েদির মৃত্যু

বাঁধন হোসেন, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত বাবু খান পাবনা পৌর শহরের লস্করপুর এলাকার মৃত সেকেন্দার আলী খানের ছেলে। চলতি মাসের প্রথম দিকে একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে কয়েদি হিসেবে (নম্বর: ৩৯১৯/এ) তিনি পাবনা জেলা কারাগারে আটক ছিলেন।

পাবনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক জানান, সোমবার ভোরে কয়েদি বাবু অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগের ভর্তি রেজিস্টার অনুযায়ী হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়েছিল।

মৃত কয়েদির পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, “গত দুই দিন আগে জেলগেটে আমরা বাবুর সাথে দেখা করেছি, তখন তিনি পুরোপুরি সুস্থ ছিলেন।” তাঁদের দাবি,

এ ঘটনায় জেল সুপার মো. ওমর ফারুক বাদী হয়ে পাবনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা (নম্বর: ৯১/২৬, তারিখ: ২১-০৯-২০২৬) দায়ের করেছেন। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost