1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

আশুলিয়ায় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের অভিযান, ৫টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মোঃ মোস্তাফিজার রহমান আকাশ , সাভার, ঢাকা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

 

আশুলিয়ায় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫টির প্যাথলজি বিভাগ সিলগালা করে দিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ফজলে বারি।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ফজলে বারি। এরআগে, সোমবার দুপুরে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় পরিদর্শনে গিয়ে এগুলো সিলগালা করেন তিনি।

‎তিনি জানান, আমরা মূলত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শনে গিয়েছিলাম। পরিদর্শনে গিয়ে প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারের নানা অসংগতি পেয়ে বন্ধ করে দিয়েছি। এর প্রধান কারণ হলো, প্যাথলজিষ্টের উপস্থিতি ব্যতিত মেডিক্যাল টেকনোলজিস্টের সাক্ষরে রিপোর্ট প্রদান করা হচ্ছে। এছাড়া যে ল্যাবগুলো আছে তা মানসম্মত সেবা দিচ্ছে না। এছাড়া আরো অসংগতি আছে, প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারের আলাদা আলাদা।

‎তিনি আরো জানান, প্যাথলজি বন্ধ করে দেওয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হচ্ছে, নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টার, আয়েশা হাসপাতাল, নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতাল, নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টার, গাজী ডায়াগনস্টিক সেন্টার এবং শাহানা ডিজিটাল হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মূলত গিয়েছিলাম পরিদর্শন করে তাদের লাইসেন্স রিনিউ করার জন্য। কিন্তু তাদের এত পরিমাণ অসংগতি দেখেছি এজন্য আমরা ল্যাবগুলা বন্ধ করে দিয়েছি। সেই সাথে বলেছি তাদেরকে চিঠি দেওয়া হবে, এদের প্রত্যেককে কিছু পরিবর্তন, পরিবর্ধন করতে হবে এবং সেটা নিশ্চিত করলে আবার তাদেরকে সুযোগ দিব।

‎এসময় উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost