1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ফজলে এলাহী মাকাম, জামালপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

দৈনিক মানবকণ্ঠের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কাশেম কাশি কর্তৃক মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। উক্ত ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার ও কথিত মামলাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মুখে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘন্টা ব্যাপি ​মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী বকশীগঞ্জের একজন পরিচ্ছন্ন সংবাদকর্মী। তিনি সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকেন। চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কাশেম কাশি উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং তাকে হয়রানি ও নির্যাতন করার উদ্দেশ্যেই এই মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর ও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

জানা যায়, একটি দাগের সম্পত্তি বি আর এস রেকর্ড নুরুন্নাহার ওরফে কাপাশি বিবির নামে চুরান্ত রেকর্ড প্রচার থাকাবস্থায় ১৯৯০ সালের দিকে বকশীগঞ্জ থানায় চলাচলের জন্য রাস্তা নির্মিত হয় অতঃপর ১৯৯৩ সালে সাংবাদিক হিলারীর দাদা শশুর হেকমত আলী, শশুর লিয়াকত আলী এবং ফুফু শাশুড়ীসহ ৩৩ শতাংশ জমি ক্রয় করিয়া বাড়িঘর উত্তোলন করিয়া ভোগদখল করা অবস্থায় ইতিপূর্বে দাদা শশুড় ও শশুর মৃত্যুবরণ করেন। পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা নির্মিত হলেও খতিয়ানের হোল্ডিং থেকে রাস্তার নামে কর্তন না করায় কৌশলে মামলা বাজ কাশি রাস্তার জমি খারিজ করিয়া লয় এবং সাংবাদিক হিলারী উক্ত সম্পত্তির সাথে সম্পৃক্ত না থাকলেও তাকে ১ নং আসামী করে সিআর মামলা দায়ের করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি শাহীন আল আমিন,দৈনিক মানবজমিনের প্রতিনিধি আশরাফুল হায়দার, কালের কন্ঠে প্রতিনিধি আব্দুল লতিফ লায়ন, সমকালের প্রতিনিধি মাসুদ উল – হাসান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এমদাদুল হক লালন, আর টিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু,আজকের পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি,প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিিধি ইমরান আকন্দসহ আরো অনেকেই।

মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost