1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারিত হবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার সচিবালয়ে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। শেখ হাসিনার আপিলের সুযোগ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট আইন ও আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারিত হবে।

এ সময় বিচারাঙ্গনে প্রধান বিচারপতির বেঞ্চ ছেড়ে যাওয়ার যে ঘটনা ঘটেছিল, সেটিও ইতোমধ্যে নিরসন হয়েছে বলে জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মামলার জট কমানো এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশনের ফলে বিভিন্ন এলাকায় মামলার সংখ্যা কমানো সম্ভব হয়েছে।

তিনি জানান, মানিকগঞ্জে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রায় ৫০ শতাংশ মামলা নিষ্পত্তি করা গেছে। এছাড়া ঝিনাইদহে মাদক মামলায় ডোপ টেস্ট বাধ্যতামূলক করায় অপরাধ ও মামলার জটিলতা কমেছে।

এদিকে ডিজিটাল পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধনের জন্য ব্র্যাকের সঙ্গে একটি পাইলট প্রকল্পের চুক্তি হয়েছে। শিগগিরই ১০টি জেলার ১০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হবে।

সরকার বিচার বিভাগের মাধ্যমে সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost