গাজীপুরের কালিয়াকৈরে আলুয়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের পর নৌকা থেকে পানিতে পড়ে সামসুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার আলুয়া বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে কয়েকজন বন্ধু মিলে আলুয়া বিলে মাছ ধরতে আসেন। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত শুরু হলে সামসুল হক নৌকা থেকে পানিতে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয়দের সহায়তায় বিলে তল্লাশি চালিয়ে সামসুল হকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি তার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট বাঁশবাড়ি গ্রামে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরীর কাছে এ বিষয়ে যানতে চাইলে তিনি বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর আমি জানিনা।
Leave a Reply