1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

কক্সবাজারের রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার নামে এক এপিবিএন সদস্যকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।

রোববার বিকেলে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় আরাকান সড়কে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় মোটরসাইকেলটির চালক মুন্না শিকদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের গোপন একটি বাক্স থেকে বিশেষভাবে প্যাকেটজাত ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় ৩০ বিজিবির নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলা করেন। তবে মামলার এজাহারে গ্রেফতার ব্যক্তি এপিবিএনের সদস্য—এ তথ্য উল্লেখ করা হয়নি।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্না এপিবিএনের সদস্য ছিলেন এবং ঘটনার সময় ২১ দিনের ছুটিতে ছিলেন। এর মধ্যে তাকে ঢাকায় বদলি করা হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি।

তার ভাষ্য, ছুটিতে থাকা অবস্থাতেই মুন্না এ ধরনের অপরাধে জড়িয়েছেন।

একজন পুলিশ সদস্যের কাছ থেকে একসঙ্গে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পরও তার পরিচয় এজাহারে উল্লেখ না করা এবং ঘটনাটি চার দিন পর প্রকাশ্যে আসায় প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকেও এ ঘটনায় নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost