1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

লালমনিরহাটে ৫ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু

সুমন ইসলাম, লালমনিরহাট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

লালমনিরহাটে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় অস্ত্রোপচার’সহ ৫ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু হয়েছে। নেপাল নেত্র জ্যোতি সংঘ সাগরমাথা চৌধুরী আই হাসপাতালের উদ্যোগে ড. সেলিমা ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে কার্যক্রমটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
উদ্বোধনী অনুষ্ঠানে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি ও মেরিন’স বাংলাদেশের চেয়ারম্যান জয়ন্ত কুমার দেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চোখের সমস্যা রয়েছে এমন সকলের জন্য এ ৫ দিনব্যাপী বিনামূল্যের চক্ষু সেবা কার্যক্রম উন্মুক্ত। আগ্রহীদের এসে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost