1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

আমিরাতেই বেনজীর, দেশে ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি বেনজীর আহমেদ সেন্ট লুসিয়ায় নয়, সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার জাতীয় সংসদে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমে বেনজীর সেন্ট লুসিয়ায় চলে যাওয়ার খবর প্রকাশিত হলেও দূতাবাসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, বেনজীরের ওপর নজরদারি রাখতে আমিরাত সরকারকে অনুরোধ করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের বর্তমানে কোনো সক্রিয় দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি নেই। তবে পৃথক ঘটনায় বিশেষ বিবেচনার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বেনজীরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

এ সময় বেনজীর আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost