1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

ছবি ছাড়া এনআইডি তৈরির রুল খারিজ, ছবি দিয়েই করতে হবে পরিচয়পত্র

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র—এনআইডি তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে না।

বুধবার, ৯ সেপ্টেম্বর বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী। তিনি জানান, আদালত রুলটি খারিজ করে দিয়েছেন। ফলে এনআইডি করতে ছবি দিতে হবে।

ছবি ছাড়া এনআইডির বিকল্প ব্যবস্থা চেয়ে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। নিজেকে পর্দানশীন মুসলিম নারী উল্লেখ করে তিনি জানান, ধর্মীয় বিধান মেনে চলার কারণে ছবি তোলেন না। এ কারণে তার জাতীয় পরিচয়পত্রও হয়নি এবং পরিচয়পত্র না থাকায় বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি ছবি ছাড়া বিকল্প ব্যবস্থায় এনআইডি দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্টে রিট করেন।

রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে এনআইডি তৈরির বিষয়ে রুল জারি করেছিলেন আদালত। দীর্ঘ শুনানি শেষে বুধবার সেই রুল খারিজ করে দেওয়া হলো।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost