1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তার সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়েছে।

শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখ থেকেই ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর একই ব্যক্তি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না। তাই সাংবিধানিক বিধান অনুযায়ী তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শূন্য হওয়া আসনে উপনির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া বিষয়টি অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মোট ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন ওই আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজন করতে হবে।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য হওয়ার সাংবিধানিক প্রক্রিয়াও সম্পন্ন হলো।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost