1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ভূল্লী উপজেলায় বশিরপাড়ায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ওসি নূরে আলম

মো: নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

শুক্রবার রাত ১০টার দিকে ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বশিরপাড়া গ্রামে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না এবং মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ একা লড়াই করে সফল হতে পারবে না। স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে পুলিশকে তথ্য দিন। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের সচেতন মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রইসুল ইসলাম এবং ভূল্লী প্রেসক্লাবের সংগ্রামী সদস্যবৃন্দ ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, যুবসমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।

সমাবেশে উপস্থিত স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলে বশিরপাড়াসহ বালিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost