উত্তরাঞ্চলের দীর্ঘদিনের প্রাণের দাবি গাইবান্ধার ফুলছড়ির বালাসী ঘাট এবং জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও যুবসমাজ।
তরুণ ও যুবকরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের বহন করা বড় ব্যানারে লেখা রয়েছে “উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি বালাসী-বাহাদুরাবাদ সেতু বাস্তবায়ন চাই।” এছাড়া ফেস্টুনগুলোতে “সেতু চাই, সেতু চাই উন্নয়নের সেতু চাই”, “বালাসী বাহাদুরাবাদ সেতু হোক বাস্তবায়ন” এবং “সেতু দিতে হবে” সম্বলিত বিভিন্ন স্লোগান প্রদর্শিত হয়।
স্থানীয়রা জানান, বালাসী ও বাহাদুরাবাদের মধ্যে সেতু নির্মিত হলে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যকার যোগাযোগব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। এতে একদিকে যেমন যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হবে, অন্যদিকে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে এই মেগা প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান আন্দোলনকারীরা।
Leave a Reply