1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কখনো রাষ্ট্রপতি হবেন—এমনটা তিনি ভাবেননি। দলীয় সিদ্ধান্ত ও মহান আল্লাহর মেহেরবানিকে এর পেছনে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা তার রয়েছে। ব্যস্ততা যতই থাকুক, জনগণের জন্য এবং নিজের এলাকার উন্নয়নে সবসময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।

পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুলের বক্তব্যে উঠে এসেছে, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও সাধারণ মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও জনগণের সেবা করার প্রত্যাশা অটুট রাখতে চান তিনি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost