1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ—পিটিআই প্রধান ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার তিন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি বিবেচনায় নিয়ে এই আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৭৩ বছর বয়সী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিতে হবে। সেখানে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তার চিকিৎসা চলবে।

সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, ইমরান খানের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করতে হবে। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ড. উজমা খানকে রাখার কথা বলা হয়েছে।

পাশাপাশি হাসপাতালে ইমরানের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ এবং বিদেশে থাকা তার দুই ছেলের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান। সম্প্রতি তার আইনজীবী ও স্বজনরা অভিযোগ করেন, দীর্ঘদিন পর্যাপ্ত চিকিৎসা না পাওয়া এবং একাকী অবস্থায় থাকার কারণে তিনি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার ডান চোখের দৃষ্টিশক্তিও মারাত্মকভাবে কমে গেছে বলে আদালতে অভিযোগ করা হয়।

সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়েছে পিটিআই। দলের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন। তার মতে, আদেশটি আরও আগে হলে ইমরানের শারীরিক ও চোখের অবস্থার এতটা অবনতি নাও হতে পারত।

এদিকে ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। তবে তার দল ও সমর্থকদের দাবি, রাজনৈতিকভাবে তাকে দূরে রাখতেই এসব মামলা করা হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost