1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান

এস এম শহীদুল ইসলাম, কক্সবাজার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

পূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

পরিদর্শনকালে তিনি রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতাল, স্বাস্থ্যসেবা, ওয়াশ (WASH) এবং সুরক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সেবার মান, চলমান কার্যক্রম এবং সুবিধাভোগীদের জন্য প্রদত্ত সহায়তা সম্পর্কে খোঁজখবর নেন।

প্রতিকূল পরিবেশেও নিরলসভাবে দায়িত্ব পালন করে যাওয়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন বিডিআরসিএস চেয়ারম্যান।

তিনি বলেন, মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন ও সুরক্ষা কার্যক্রমসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost