1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগে সন্ধ্যা ৬টা পর্যন্ত আল্টিমেটাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সরকারকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বৈরি আবহাওয়ায় অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় নেওয়া এবং পরবর্তী দিনের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশের দাবিও জানিয়েছেন তারা।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এসব দাবি তুলে ধরেন সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মিরাজ হোসেন।

শিক্ষার্থীদের দাবি, শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

তারা আরও বলেন, গত ১৩ জুলাই প্রতিকূল পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দিতে পারেননি—সবার কথা বিবেচনায় নিয়ে ওই দিনের পরীক্ষা পুনরায় আয়োজন করতে হবে।

এছাড়া আগামী দিনের নির্ধারিত পরীক্ষা বাতিল করে শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় নতুন পরীক্ষার রুটিন প্রকাশেরও দাবি জানান আন্দোলনকারীরা। তাদের মতে, প্রশ্নপত্রের মানও শিক্ষার্থীবান্ধব হতে হবে।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ধানমন্ডি, নিউমার্কেট ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় আসেননি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost