পাবনার সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এক নারীর ঘর থেকে আলিফ (২০) নামে এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে আতাইকুলা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রোজের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন,
পুলিশের ভাষ্য, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
Leave a Reply