1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বগুড়ায় পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ 

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের কারণে বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় শিল্প, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, বাণিজ্যিক ও আবাসিক-সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

আরও পড়ুন, 

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের জন্য আগামী ৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১০ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহরের গ্যাস নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসা-বাড়িতে রান্নার কাজে ভোগান্তির পাশাপাশি শিল্প-কারখানা, সিএনজি স্টেশন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রমেও সাময়িক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন, 

তবে, পিজিসিএল জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি সকলের সহযোগিতা কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost