1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

১৮০ দিনে বিচার শেষ না হলেও মামলা বাতিল নয়: হাইকোর্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হলে মামলার বিচারিক কার্যক্রম স্থগিত বা বাতিল হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার সময়সীমা বাধ্যতামূলক নয়, বরং এটি নির্দেশনামূলক। ফলে নির্ধারিত সময় পার হয়ে গেলেও মামলার বিচারপ্রক্রিয়া চালিয়ে যেতে কোনো আইনি বাধা নেই।

‘মো. সাইফুল ইসলাম ওরফে পাভেল বনাম রাষ্ট্র’ মামলায় ২০২৩ সালের ৭ জুন এ রায় দেন বিচারপতি কে. এম. কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। সম্প্রতি রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রায়ে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২০ ও ৩১ক ধারা বিশ্লেষণ করে বলেন, নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হওয়ার কারণে বিচারিক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা স্থগিত হওয়ার কোনো বিধান আইনে নেই।

মামলাটি ছিল ইডেন কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা। ২০০৮ সালে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন হওয়ার পর আসামি পাভেল দাবি করেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ হয়নি। এ যুক্তিতে তিনি হাইকোর্টে রিট করেন।

হাইকোর্ট ওই রিটের রুল খারিজ করে আগের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার ও বাতিলের নির্দেশ দেন। ফলে নির্ধারিত ১৮০ দিন অতিক্রান্ত হলেও মামলার বিচার চলতে পারবে বলে স্পষ্ট হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost