1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ফ্রি ভেরিফিকেশন আনছে ফেসবুক, যেসব শর্ত মানতে হবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হচ্ছে ভুয়া প্রোফাইল, ছবি ও ভিডিও। পাশাপাশি বাড়ছে গুজব, প্রতারণা ও বিভ্রান্তিও। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ফেসবুক।

মেটার পরিকল্পনা অনুযায়ী, সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করা হবে। এই ব্যাজের মাধ্যমে বোঝা যাবে, সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টের পেছনে থাকা ব্যক্তি পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের একটি সেলফি ভিডিও ধারণ করে পরিচয় যাচাই করতে হবে। ওই ভিডিও অ্যাকাউন্টে থাকা ব্যক্তির ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে।

তবে এই সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে। পাশাপাশি প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকলে ভেরিফিকেশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

পরিচয় যাচাই সম্পন্ন হলে প্রোফাইলের পাশাপাশি মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিংয়ের মতো জায়গাতেও ব্যাজটি দেখা যাবে।

মেটার দাবি, এআই ব্যবহার করে এখন খুব সহজেই বিশ্বাসযোগ্য দেখতে ভুয়া পরিচয় ও প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঘটনাও বাড়ছে। নতুন ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীদের অন্তত বুঝতে সাহায্য করবে, তারা যার সঙ্গে যোগাযোগ করছেন, তার পরিচয় যাচাই করা হয়েছে কি না।

তবে মেটা স্পষ্ট করেছে, ভেরিফায়েড ব্যাজ মানেই ওই ব্যক্তি সৎ বা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য—এমন নিশ্চয়তা নয়। এটি শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ। ফলে অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে।

নতুন এই সুবিধা ধাপে ধাপে চালু করা হবে। প্রথমে নির্বাচিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালুর পর পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে সুবিধাটি চালু হবে, তা এখনো জানানো হয়নি।

এআইয়ের যুগে যখন ভুয়া পরিচয় শনাক্ত করা ক্রমেই কঠিন হয়ে উঠছে, তখন সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যের পরিচয় যাচাই ব্যবস্থা অনলাইন নিরাপত্তায় কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost