1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ছুরিকাঘাতে বাস হেলপার নিহত, আটক ১

মোঃ নজরুল ইসলাম কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে মাদককে কেন্দ্র করে চার বন্ধুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় শাকিল আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া-পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং রাজধানী পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ৩টার দিকে ট্রাক স্ট্যান্ড এলাকায় মাদককে কেন্দ্র করে চার বন্ধুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাকিল আহমেদের এক বন্ধুর ছুরিকাঘাতে আকাশ গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে আহত আকাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদককে কেন্দ্র করে চার বন্ধুর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে বাস হেলপার আকাশ নিহত হন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost